মালদা

শিক্ষক নিয়োগের বড়সড় প্রতারক চক্র ধরা পড়লো মালদার গাজোলে

শিক্ষক নিয়োগের বড়সড় প্রতারক চক্র ধরা পড়লো মালদার গাজোলে। প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবক যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলছিল এই প্রতারক চক্র। বৃহস্পতিবার এই চক্রের প্রতারকদের হাতে নাতে ধরলো বেকার যুবক যুবতীরা। ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ প্রতারকদের গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু করেছে। 
প্রতারিত হওয়া যুবক যুবতীর কাছ থেকে জানা যায় সরকারী চাকুরী করে দেবে এমন দাবী জানিয়ে দিনেশ মন্ডল,অজিত দত্ত ও নৃপেন রায় নামে ব্যাক্তিরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়। প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক পদে নিয়োগ করা হবে এমনও জানানো হয়। মোট তিন লক্ষ টাকা দিতে হবে এমন জানানো হয় তাদের । প্রাথমিকভাবে তাদের কাছ থেকে ২৫হাজার টাকা নিয়ে ছিলেন এই প্রতারকরা। কিন্তু চাকুরীর কোন কাগজ দেওয়া হয় নি। আজ গাজোলের হাতিমারি উচ্চ বিদ্যালয়ে পুনরায় কাউন্সিলিং করার নামে টাকা তুলছিলেন এই প্রতারকরা। খবর পেয়ে বেকার যুবক যুবতীরা প্রতারকদের আটক করে গাজোল থানার পুলিশকে খবর দেয়। 

        অভিযুক্ত নৃপেন রায়ের মেয়ে চিন্ময়ী রায় জানান, এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করা হচ্ছে। তিনি এমনও জানান বিকাশ ভবনে প্রশিক্ষণও হয়েছে। তবে টাকা লেনদেনের কথা অস্বীকার করেছেন তিনি। পুরো ঘটনার তদন্ত করছে গাজোল থানার পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/6BxCSCbxUlI